News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
National 2026-07-13, 11:16am

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

image-323354-1783912021-4f4f7a0be3a1b3f3d9674a42f61c7b891783919769.jpg

ছবি-সংগৃহীত


একদিনের সরকারি সফরে বরিশালের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সোমবার ভোর ৬টার পর গুলশানের বাসভবন থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বাসে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বরিশালে কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরের কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।

এ ছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।

সূত্র: বাসস