News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
International 2026-07-03, 12:53pm

আত্মাহুতি: নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে

001-dc5c7986daef50c1e02ab09b442ee34f1783061585.jpg

ছবি: সংগৃহীত


ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বঙ্গলোক ডেস্ক) 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে তিব্বতের পতাকা হাতে নিজের শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন এক তিব্বতি বিক্ষোভকারী। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সন্ধ্যায় ম্যানহাটনের ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিটে এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম লোবগা রাংজেন (Lobga Rangzen)। ৪২ বছর বয়সী রাংজেন দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং সেখানে উবারচালক হিসেবে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক তিব্বত ক্যাম্পেইনের (ICT) সভাপতি তেনচো গ্যাতসো তাকে তিব্বতের মানবাধিকার সংকটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকারী এক অক্লান্ত কর্মী হিসেবে উল্লেখ করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে একটি ফুটপাতে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভিডিও অনুযায়ী, রাংজেন তিব্বতের পতাকা হাতে নিয়ে ফুটপাতে কিছু লিফলেট ছড়িয়ে দেন এবং এরপর নিজের শরীরে আগুন ধরিয়ে দেন।ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর তাকে দ্রুত বেলভিউ হাসপাতালে (Bellevue Hospital) নেওয়া হলে তিনি মারা যান।

আন্তর্জাতিক তিব্বত ক্যাম্পেইনের বিবৃতি অনুযায়ী, রাংজেন চীনের নতুন "জাতিগত ঐক্য ও অগ্রগতি আইনের" তীব্র বিরোধী ছিলেন। তার মতে, চীনের এই নীতি তিব্বতিদের নিজস্ব পরিচয়, ভাষা এবং সংস্কৃতিকে বিপন্ন করে তুলছে।চীন ১৯৫০ সাল থেকে তিব্বতকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে তা নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে নির্বাসিত তিব্বতিরা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন ও মানবাধিকার রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন। মানবাধিকার সংস্থার তথ্যমতে, ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত ১৫৯ জন তিব্বতি এই একই পদ্ধতিতে (আত্মাহুতি) প্রতিবাদ জানিয়েছেন।ঘটনাটির পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।