
ছবি: সংগৃহীত
ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বঙ্গলোক ডেস্ক)
ইউরোপীয় ইউনিয়নের দুই দেশ চেক রিপাবলিক (চেকিয়া) ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে তিনি দেশ দুটির প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে মতবিনিময় করেন।তিনি ওই দেশগুলোর বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা ঘুরে দেখেন। গত ২৮ জুন ২০২৬ তারিখে তিনি ৫ দিনের এই সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছিলেন।