News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
Front Page 2026-07-03, 2:21pm

স্বর্ণের দামে ফের বড় লাফ

gold-2c0898822ab3baf7f93bea86648adb261783066907.jpg

ছবি: সংগৃহীত


ঢাকা, ৩ জুলাই, ২০২৬ (বঙ্গলোক ডেস্ক) 
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২,২৮,৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে একদিনের ব্যবধানে প্রতি ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়ানো হয়েছে। বাজুস-এর নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম হলো:২২ ক্যারেট (প্রতি ভরি): ২,২৮,৫৫৬ টাকা।২১ ক্যারেট (প্রতি ভরি): ২,১৮,২৯২ টাকা।১৮ ক্যারেট (প্রতি ভরি): ১,৮৭,৪৪০ টাকা।সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১,৫৩,১৪৮ টাকা।এই দামের সাথে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে অলংকার ক্রয় করতে হবে।