News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
বঙ্গলোক ডেস্ক Lifestyle 2026-07-03, 6:41pm

শরীর ও মন সুস্থ রাখতে প্রতিদিন হাঁটার পরামর্শ বিশেষজ্ঞদের

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951783082481.jpg

ছবি- Google


প্রতিদিনের একটি সাধারণ হাঁটা দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলোর একটি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একজন হৃদরোগ বিশেষজ্ঞ।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানাহ শহরে কর্মরত কার্ডিওভাসকুলার সার্জন জেরেমি লন্ডন বলেন, নিয়মিত হাঁটা হৃদ্‌যন্ত্রকে শক্তিশালী করে, রক্তসঞ্চালন উন্নত করে, মানসিক চাপ কমায় এবং দীর্ঘস্থায়ী নানা রোগের ঝুঁকি হ্রাস করে।

তিনি আরও বলেন, যত বেশি সময় এবং নিয়মিত হাঁটা যায়, তত বেশি উপকার পাওয়া যায়। তবে প্রতিদিন অল্প সময় হাঁটলেও তা স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর ভূমিকা রাখে।

নিয়মিত হাঁটার সঙ্গে সব ধরনের কারণে মৃত্যুঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। জেরেমি লন্ডনের ভাষায়, “যত বেশি হাঁটবেন, তত ভালো। তবে অল্প পরিমাণ হাঁটাও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

নিয়মিত হাঁটা রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, যা হৃদ্‌স্বাস্থ্য ও সামগ্রিক বিপাকীয় কার্যক্রমের উন্নতিতে ভূমিকা রাখে।

হাঁটা মানসিক চাপ কমাতে, মন ভালো রাখতে এবং বয়সজনিত স্মৃতিশক্তি ও জ্ঞানীয় ক্ষমতা হ্রাসের ঝুঁকি কমাতে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, হাঁটা সবচেয়ে সহজ, নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য ব্যায়ামগুলোর একটি। নিয়মিত হাঁটার অভ্যাস শারীরিক ও মানসিক—উভয় ধরনের স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।