
ছবিঃ র্সগৃহীত
ঢাকা, ৭ জুলাই, ২০২৬ (বঙ্গলোক ডেস্ক)
আগামী ২০২৬ সালের অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সচিবালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে, আগামী বছরের ২০২৭ সালের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
২০২৬ সালের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হবে।আগস্টের দ্বিতীয়ার্ধে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হতে পারে। আগামী বছরের ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব স্তরের নির্বাচন শেষ হবে।
নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক প্রাথমিক রোডম্যাপ তৈরি করেছে, যা চলতি জুলাই মাসের শেষ দিকে চূড়ান্ত হতে পারে।
বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইনি যোগ্যতা থাকলে আওয়ামী লীগ বা যেকোনো দলের নেতাদের নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই।
কোনো নিষিদ্ধ সংগঠন কিংবা আওয়ামী লীগের নাম ও স্লোগান ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
আইনি শর্ত পূরণ করলে মামলা থাকা বা কারাগারে থাকা ব্যক্তিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।