News update
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেনসন অ্যান্ড নিকলসনের ১৩.৭ মিলিয়ন ডলারের বিনিয়োগ     |     
  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩২৭     |     
  • পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • বন্যাকবলিত জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল     |     
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদের ব্যাপক ক্ষতি, মৃত ১ লাখ ১২ হাজারের বেশি পশুপাখি     |     
Front Page 2026-07-02, 8:24pm

অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

image-153137-1697520501-b47e480602a1c05f1bc5855d9211895d1783002246.jpg

অ্যাপলের সিইও টিম কুক


অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। আগামী ১ সেপ্টেম্বর থেকে তার স্থলাভিষিক্ত হবেন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান জন টার্নাস। কুক এরপর কোম্পানিতে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৫ বছরের নেতৃত্বে টিম কুক অ্যাপলকে আইফোননির্ভর প্রবৃদ্ধির মাধ্যমে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর একটিতে পরিণত করেন, যার বাজারমূল্য কয়েক ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পায়।

নতুন সিইও জন টার্নাস গত ২৫ বছর ধরে অ্যাপলের সঙ্গে আছেন এবং আইফোন, আইপ্যাড ও ম্যাকের ইঞ্জিনিয়ারিং তদারকির অভিজ্ঞতা রয়েছে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনের চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব নিচ্ছেন।

এদিকে অ্যাপলের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান আর্থার লেভিনসন পদ ছাড়লেও বোর্ডে থাকবেন।